দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩ কিলোমিটার দীর্ঘ খাল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার বরপা এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানে প্রথম দিনেই বরপা এলাকার মজুমদার গ্রুপ, এএসবিআরএম স্টিল মিলসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির দখলে থাকা খালের একাধিক অংশ উদ্ধার করা হয়।
পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ জানান, উপজেলার প্রায় ১৩ কিলোমিটার খালের মধ্যে ৭ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ১২টি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির অবৈধ দখলে ছিল। এতে বর্ষা মৌসুমে অন্তত ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার পরিবার জলাবদ্ধতার দুর্ভোগে পড়ছে।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী খাল দখলমুক্ত কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জে এই অভিযান চালানো হচ্ছে। সম্পূর্ণ খাল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসন ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি খাল দখল করে কোনো স্থাপনা নির্মাণ বা ভরাট করা যাবে না। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।
অভিযান চলাকালে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
জে আই